Ticker

6/recent/ticker-posts

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ জাল কাগজপত্র তৈরি সিন্ডিকেটের ১৬ জন গ্রেফতার।


দাতুক খায়রুল দাযাইমি দাউদ
ছবিঃ দাতুক খায়রুল দাযাইমি দাউদ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশীসহ জাল কাগজপত্র তৈরি সিন্ডিকেটের ১৬ জন বিদেশিকে আটক করেছে।ইমিগ্রেশন বিভাগ লেবুহ পুডুতে অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের সদস্যদের আটক করে।দুই মাস নজরদারিতে রাখার পর ৪ই অগাস্ট তাদের আটক মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।আটকক্রীতদের ১ জন বাংলাদেশী নাগরিক ও ১৫ জন মিয়ানমারের নাগরিক।

ইমিগ্রেশনের মহাপরিচালক, দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন যে ধারণা করা হচ্ছে সিন্ডিকেটগুলি প্রায় দুই বছর ধরে জাল কাগজপত্র বিক্রির কাজ করে আসছে।সিন্ডিকেটগুলি এক বছরে ১৪,০০০ জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করেছে বলে ধারণা করা হচ্ছে।সিন্ডিকেটটি জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার (ইউএনএইচসিআর) কার্ড, মালয়েশিয়ায় রোহিঙ্গা সংগঠন কার্ড এবং ইমিগ্রেশনের জাল কাগজপত্র বিক্রি করত।জাল কাগজের ধরণের উপর ভিত্তি করে  তারা লোকের নিকট হতে ৩০ রিংগিত থেকে ১৫০ রিংগিত চার্জ নিত।তদন্তে দেখা গেছে সিন্ডিকেটটির প্রতিদিন প্রায় ৩০ থেকে ৫০ জন গ্রাহক ছিল।

আরও পড়ুনঃ

এছাড়াও তারা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এবং ই-মেইলের মাধ্যমেও অর্ডার গ্রহণ করত ও সরবরাহ করত।সিন্ডিকেটের নিকট হতে যারা এ ধরণের জাল কাগজপত্র ক্রয় করেছে তাদের শনাক্ত করার জন্য ইমিগ্রেশন বিভাগ বৃহৎ আকারের অভিযান চালাবে বলেছেন দাউদ।

অভিযানে  ৩৫টি নকল ইউএনএইচসিআর কার্ড, ১৩ টি নকল আই-কার্ড, ৬ টি নকল ইউএনএইচসিআর চিঠি, ৫টি নকল মালয়েশিয়ার নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) কার্ড পাশাপাশি তিনটি কম্পিউটার, তিনটি ল্যাপটপ, ছয়টি প্রিন্টার, চারটি ল্যামিনেটর এবং পাঁচটি পেন ড্রাইভ জব্দ করেছে ইমিগ্রেশন বিভাগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ