Ticker

6/recent/ticker-posts

করোনাভাইরাস: বাংলাদেশে করোনায় ১জনের মৃত্যু,নতুন করে চারজন আক্রান্ত।আইইডিসিআর

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা
এই প্রথম করোনায় ১জনের মৃত্যু হল বাংলাদেশে।এই তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

মৃত ওই ব্যক্তির বয়স ছিল ৭০বছর।তিনি কোন প্রবাসী ছিলেন না।তিনি আক্রান্ত ব্যক্তির সংস্পরশে আসার কারনে সংক্রমিত হয়েছিলেন।

মারা যাওয়া ওই ব্যক্তির ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ ও কিডনিতে সমস্যা ছিল।তার হার্টেরও সমস্যা ছিল।একারণে তার হার্টে স্টেন্ট বা রিং পরানো ছিল।

মৃত্যুর পূর্বে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

দেশে এই পর্যন্ত মোট ১৪জন করোনাতে আক্রান্ত হয়েছে।২৪ঘণ্টা আগেও এই সংখ্যা ছিল ১০জন।নতুন আক্রান্ত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা।আক্রান্তদের তিনজনই বিদেশ ফেরত এবং অন্য একজন আক্রান্তদের সংস্পর্শে ছিলেন।বিদেশফেরতদের একজন কুয়েত এবং দুইজন ইটালি থেকে এসেছেন।

আইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন করোনা আক্রান্ত কোন দেশ থেকে বাংলাদেশে ফিরে আসলে তাদের জন্য হোমকোয়ারেনটিন বাধ্যতামূলক।অন্যথায় তাদের জন্য শাস্তিমূলক বেবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ