| স্বাস্থ্যমন্ত্রী দাতুশ্রি আদম বাবা |
“এই ব্যক্তির জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছিল ৭ই মার্চ। তারপর ১৪ই মার্চ সারাওয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসা করতে গেলে পরীক্ষার পর তার করোনা (COVID-19) পজিটিভ ধরা পড়ে ।
"তার অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। আজ তাকে মৃত ঘোষণা করা হয়েছে," তিনি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
দ্বিতীয় মৃত্যুর বিষয়ে ডাঃ আদম বলেছিলেন যে অন্যজন ৩৪ বছর বয়সী ব্যক্তি, তিনি কুয়ালালামপুরের জামে শ্রী পেটালিং মসজিদে তাবলিগের সমাবেশে অংশ নিয়েছিলেন, যা ২৭শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত ছিল।
"৫ই মার্চ আক্রান্ত ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়েছিলো এবং চিকিৎসার জন্য ১২ই মার্চ জোহরের পারমাই হাসপাতালে যান ।অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
এবং সেখানে তার মৃত্যু হয়।
অনুমান করা হয় যে তাবলিগ সমাবেশে ১৫,০০০ এরও বেশি লোক অংশ নিয়েছিল।
সারওয়াকের রাজ্য বিপর্যয় পরিচালনা কমিটি পূর্বে নিশ্চিত করেছে যে কুচিংয়ের ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চের একজন ৬০ বছর বয়সী ব্যক্তি সকাল ১১ টায় সারওয়াক জেনারেল হাসপাতালে মারা গেছেন।
আরও বলেছে যে রাজ্যের স্বাস্থ্য বিভাগ তখনও তার সংক্রমণের উৎস সনাক্ত করার প্রক্রিয়াধীন ছিল।
আজ, মন্ত্রণালয় মোট ১২০ টি নতুন করোনা আক্রান্ত সনাক্ত করেছে, যা নিয়ে মালয়েশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭৩জন।
ডাঃ আদম প্রত্যেক মালয়েশিয়ানকে দায়িত্বশীল ব্যক্তি হওয়ার এবং করোনার প্রতিরোধে সরকারকে সহায়তা করার ক্ষেত্রে তাদের ভূমিকা পালনের জন্য আহ্বান করেন।
এরপরে তিনি করোনা প্রতিরোধ সমাবেশ চলাকালীন বেশ কয়েকটি নির্দেশিকা তালিকাভুক্ত করেছিলেন, যা গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন।
"সবসময় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত ভালভাবে ধুয়া।
“হাঁচি বা কাশি দেয়ার সময় মুখ এবং নাক টিস্যু দিয়ে ঢেকে নেয়া।তারপর তৎক্ষণাৎ ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে।
"সর্বশেষে,যদি শ্বাস, জ্বর, কাশি এবং ফ্লুতে সমস্যা অনুভব করলে, অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন," তিনি আরও বলেছেন সময় সময় মন্ত্রণালয় আপডেট করা হবে।
সুত্রঃমালেয়মেইল।

0 মন্তব্যসমূহ