![]() |
| প্রতীকী ছবি। |
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইম দাউদ বলেছেন, বিদেশী নাগরিক যারা এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করেছেন তাদের ১ হাজার রিংগিত জরিমানা পরিশোধ করে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস নিতে হবে।আর যারা ১ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন তাদের স্পেশাল পাস নিতে সর্বোচ্চ ৩ হাজার রিংগিত জরিমানা পরিশোধ করতে হতে পারে।
আরও পড়ুনঃ
এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক বলেন,স্পেশাল পাসটি নিতে অবৈধ প্রবাসীদের স্বশরীরে ইমিগ্রেশন বিভাগে উপস্থিত থাকতে হবে এবং নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে।
চলতি বছরের জুন মাসে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল যে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) সময়কালে বিদেশী যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে।
সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি ক্লাস্টার) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছিলেন যে পুনরুদ্ধার গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ (আরএমসিও) চলাকালীন যাদের ভিসার মেয়াদ শেষ হবে তারা আরএমসিওর মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে সরাসরি বিমানবন্দরে গিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবে।তাদের কোনরকম জরিমানা দিতে হবে না।


0 মন্তব্যসমূহ