Ticker

6/recent/ticker-posts

বৈরুতের বিস্ফোরণে বাংলাদেশী ৩ জন নিহত ও নৌ-বাহিনীর ২১জন আহত হয়েছে।


বৈরুতের বিস্ফোরণ চিত্র
বৈরুতের বিস্ফোরণ চিত্র।

লেবাননের রাজধানি বৈরুতের বিস্ফোরণে ১০০জনের বেশি নিহত ও ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।যাদের মধ্যে বাংলাদেশী অন্তত ৩জন নিহত হয়েছে ও নৌ-বাহিনীর ২১জন আহত হয়েছে।লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেছেন এ পর্যন্ত ৩জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।হাসপাতাল থেকে তাদের মধ্যে ২জনের পরিচয় পাওয়া গেছে।যাদের মধ্যে মিজান নামের একজন যার বাড়ি মাদারীপুরে এবং অন্য জন মেহেদি হাসান যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।অন্য আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।তারা এদেশে বৈধভাবে কাজ করছিলেন।

এই বিস্ফোরণে এছাড়াও আরও ৫৯ জন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে।তাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হচ্ছে।আবদুল্লাহ আল মামুনের মতে আরও অনেক প্রবাসী বাংলাদেশী আছে যারা আহত হয়েও হাসপাতালে ভর্তি হননি।তবে তাদের সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি।এই বিস্ফোরণের ঘটনায় আরও কোন বাংলাদেশী আহত হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চলছে।

বৈরুতের বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা কাজে নিয়োজিত বাংলাদেশের জাহাজ বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।বাংলাদেশের সামরিক বাহিনী বলেছে যে বৈরুতের বহুজাতিক ইউনাইটেড নেশনস ফোর্সের কমপক্ষে ২১ জন বাংলাদেশ নৌ বাহিনী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আমেরিকান বিশ্ববিদ্যালয় বৈরুত মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ