![]() |
| প্রতীকী ছবি। |
মালয়েশিয়ায় করোনা রোধে সামাজিক দুরত্ব অনুসরণ করতে এবং মাস্ক পরতে বহু সতর্ক করা সত্ত্বেও পুলিশ গতকাল পুত্রাজায়ার একটি জনবহুল এলাকা থেকে কোভিড -১৯ এসওপি লঙ্ঘনের জন্য ১৪০ জনকে আটক করেছে।
সিনিয়র সুরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন,তাদের মধ্যে ৩২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের জরিমানা করা হয়েছে।তিনি বলেন, এসওপিগুলি সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তার নজরদারির জন্য গঠিত টাস্কফোর্স সুপারমার্কেট, রেস্তোঁরা, হকার কেন্দ্র, কারখানা, ব্যাংক এবং সরকারী অফিসগুলিতে গতকাল ৬০ হাজারের এর বেশি চেক করেছে।
আরও পড়ুনঃ
👉রায়হান কবিরের ১৩ দিনের রিমান্ড মনজুর করেছে মালয়েশিয়ার আদালত।
👉মালয়েশিয়ায় বাংলাদেশীসহ জাল কাগজপত্র তৈরি সিন্ডিকেটের ১৬ জন গ্রেফতার।
👉মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের দেশে ফিরে যেতে জরিমানা ধার্য করেছে ইমিগ্রেশন বিভাগ।জানুন বিস্তারিতঃ
দেশব্যাপী পুলিশ ৬৩ টি রোড ব্লক দিয়ে প্রায় ২০,১৭৮ টি যানবাহন চেক করেছে। অভিবাসন আইন অমান্য করার জন্য দুজন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।মালয়েশিয়ার সামরিক বাহিনিও দেশের সীমান্তে কড়া নজর রেখেছে।
গতকাল বাংলাদেশ,থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, সংযুক্ত আরব আমিরাত, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইরান, নেপাল, এবং চীন ৭১৭৫ জন বিদেশী নাগরিক মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং সরকার তাদের জন্য হোম কোয়ারেনটাইন বাধ্যতামূলক করেছে।৩০ টি হোটেল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের হোম কোয়ারেনটাইনের ব্যবস্থা করা হয়েছে।তাদের করোনা টেস্ট করার পর ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
ইসমাইল সাবরি বলেন এছাড়াও ২১ টি নির্মাণ সাইটেও পরিদরশন করা হয়েছিল এবং তারা এসওপি অনুসরণ করছে বলে জানা গেছে।


0 মন্তব্যসমূহ