রায়হান কবির
রায়হান কবির।

মালয়েশিয়ায় করোনার মহামারী চলাকালীন অভিবাসীদের সাথে সরকারের আচরণ নিয়ে আল জাজিরায় কথা বলায় গ্রেফতার বাংলাদেশী রায়হানের ১৩ দিনের রিমান্ড মনজুর করেছে দেশটির আদালত।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিসনা বলেন বুধবার রাতে তারা জানতে পেরেছিল যে আজকে রায়হানকে আদালতে হাজির করবে পুলিশ।তাই রায়হানের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।কিন্তু মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোন প্রতিনিধি আদালতে উপস্থিত ছিল না।

সুমিতা বলেন, পুলিশ রায়হানকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিনের রিমান্ড মনজুর করে।তবে  তারা আদালতে রায়হানের ১৩ দিনের রিমান্ডের বিরোধিতা করেছে।কিন্তু এখনও পর্যন্ত পুলিশ রায়হানের বিরুদ্ধে কোনও অভিযোগ আনতে পারেনি।রায়হান আদালতকে বলেছেন তিনি প্রতিবেদনে যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত এবং তিনি যা দেখেছেন তাই বলেছেন। কিন্তু মালয়েশিয়ার কারো অনুভূতিতে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুনঃ

👉মালয়েশিয়ায় বাংলাদেশীসহ জাল কাগজপত্র তৈরি সিন্ডিকেটের ১৬ জন গ্রেফতার।

👉মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের দেশে ফিরে যেতে জরিমানা ধার্য করেছে ইমিগ্রেশন বিভাগ।জানুন বিস্তারিতঃ

👉বৈরুতের বিস্ফোরণে বাংলাদেশী ৩ জন নিহত ও নৌ-বাহিনীর ২১জন আহত হয়েছে।

বুধবার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ গণমাধ্যমকে জানায় রায়হান কবিরকে ৩১ শে অগাস্ট বাংলাদেশে পাঠানো হতে পারে।পুলিশ রায়হানের বিরুদ্ধে তদন্ত শেষ করে পরবর্তী পদক্ষেপের জন্য এটর্নি জেনারেলের দফতরে পাঠিয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন রায়হানের ভিসা বাতিল করেছে ও তাকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে।সে র কোনদিনও মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না।

আল জাজিরায় রায়হানের প্রতিবেদনটি প্রচারের পর মালয়েশিয়া সরকার এটিকে মিথ্যাচার ও ভিত্তিহীন বলে চরম নিন্দা জানিয়েছে।এরপর রায়হানকে গ্রেফতার করেছিল পুলিশ।