Ticker

6/recent/ticker-posts

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করলে প্রবাসীদের ভিসা বাতিল করা হবে।পরুন বিস্তারিতঃ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি।
মালয়েশিয়াতে সম্প্রতি বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা।করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকার বেধে দিয়েছে কিছু স্বাস্থ্যবিধি।মালয়েশিয়া সরকারের বেধে দেওয়া এই স্বাস্থ্যবিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (SOP) অমান্য করলে প্রবাসীদের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দাজায়মি দাউদ। 

অভিবাসন মহাপরিচালক বলেন,২৪শে জুলাই থেকে সরকার বিদেশ থেকে ফিরে আসা মালয়েশিয়ার নাগরিকদের এবং অনুমতিপ্রাপ্ত বিদেশী নাগরিকদের জন্য ১৪ দিন হোম কুয়ারেনটাইন বাধ্যতামূলক করেছে।বিদেশী নাগরিকদের তাদের ১৪দিন হোম কুয়ারেনটাইনের সমস্ত ব্যয় নিজেদের বহন করতে হবে।

অভিবাসন মহাপরিচালক আরও বলেন,যদি তারা এই স্বাস্থ্যবিধি পালন করতে ব্যর্থ হয় তবে মালয়েশিয়া সরকার তাদের স্বামী বা স্ত্রী এবং বিদেশীদের ওয়ারকিং ভিজিট পাস (পিএলকেএস), পেশাদার ভিজিট পাস (পিএলআইকে), ওয়ারক পারমিট ও মালয়েশিয়া মাই সেকেন্ড হোম পাস বাতিল করা হবে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে তিনি সকলকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন এবং সর্বশেষ স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে সরকারি সংস্থা গুলোর প্রতি নজর নির্দেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ