Ticker

6/recent/ticker-posts

মালয়েশিয়াতে লকডাউন সময়সীমা বাড়ানো হবে কিনা তা ১০ই এপ্রিল ঘোষণা করা হবে।probashi express

পুলিশ রোড ব্লক।
মালয়েশিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৮ই মার্চ থেকে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা তা ১০ই এপ্রিল শুক্রবার জনগন জানতে পারবে।এই এমসিও প্রথমে ৩১শে মার্চ পর্যন্ত কার্যকর করা হয়েছিলো এবং পরবর্তীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা ১৪ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিলো।এমসিও সময়সীমা আরও বাড়ানো হবে কিনা সরকার সিদ্ধান্ত গ্রহণ করে তা ১০ই এপ্রিল শুক্রবার ঘোষণা করবে।

স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার জন্য অনেক মানুষই প্রত্যাশা করছে যাতে এমসিও সময়সীমা না বাড়ানো হয়।, তবে এটি সবই দেশের কোভিড -১৯ পরিস্থিতি এবং সরকারের উপর নির্ভর করবে অবশ্যই সরকার দেশের জনগণের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবে না।এছাড়াও মালয়েশিয়াতে ৬৯জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে যাদের আক্রান্ত হওয়ার কারণ এখনও সনাক্ত করা যায়নি।মঙ্গলবার ৭ই এপ্রিল ১জনের মৃত্যু সহ ১৭০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।যা নিয়ে মালয়েশিয়াতে মোট মৃতের সংখ্যা ৬৩জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬৩জন ছিল।

আরও পড়ুনঃ
👉মালয়েশিয়ায় বৈধ ও অবৈধ সকল বিদেশী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য খুজে বের করবে সরকার।পড়ুন বিস্তারিতঃ
👉সুখবরঃপ্রবাসীদের ভিসা লাগাতে লেভিতে ২৫% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।জানুন বিস্তারিতঃ

এমসিও কার্যকর করার পর থেকে দেশের অপরাধ ৭০% কমে গেছে।এবং এমসিও অমান্য করায় মঙ্গলবার অবধি ৬৪৫১জনকে গ্রেফতার করা হয়েছে।সরকারী স্যানিটেশন সম্পর্কিত সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি ক্লাস্টার) দাতু সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, সরকার আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ১৮ টি ঝুঁকিপূর্ণ অঞ্চল সহ ৭৯ টি অঞ্চলে ৬৬৬ টি স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি আরও বলেছেন করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে এই এমসিও অধীনে মালয়েশিয়ার সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।নাগরিকদের এমসিওর বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে এবং দেশের জনগণের জীবন রক্ষায় এবং সুরক্ষায় ফ্রন্টলাইন কর্মীদের ভূমিকার জন্য প্রশংসা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ