মালয়েশিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রভাব পরেছে অর্থনীতিতে।করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৮ই মার্চ থেকে চলছে লকডাউন।এর কারনে বন্ধ রয়েছে সকল ধরণের ব্যবসা বাণিজ্য।ফলে হুমকির মুখে পড়েছে মালয়েশিয়ার অর্থনীতি।ক্ষতির সম্মুখীন হচ্ছেন ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের আর্থিক চাপ কিছুটা কমাতে সরকার থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
ইতোপূর্বেই নিয়োগকর্তাদের লকডাউনের সময় তাদের শ্রমিকদের বেতন না কর্তনের জন্য নির্দেশ দিয়েছিল সরকার।আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেছেন যে বিদেশি শ্রমিকদের ভিসা নবায়ন করার ক্ষেত্রে কোম্পানি প্রদত্ত লেভিতে ২৫% ছাড় দেওয়া হবে।যাদের ভিসা ১লা এপ্রিল হতে ৩১শে ডিসেম্বর ২০২০ এর মধ্যে নবায়ন করতে হবে তাদের লেভি ২৫% মওকুফ করা হবে।তবে তা গৃহকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।মূলত নিয়োগকর্তাদের যাতে কর্মীদের ধরে রাখতে চাপের মুখে পড়তে না হয় সেজন্যই এই প্রণোদনা ঘোষণা করেছে সরকার।স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশী শ্রমিকরাও এর সুবিধা ভোগ করতে পারবে।যেসকল বাংলাদেশী কর্মীরা এজেন্ট কোম্পানিগুলোর মাধ্যমে ভিসা করে থাকেন তারাও ভিসা নবায়নের ক্ষেত্রে লেভিতে ২৫% ছাড় পাবে।
আরও পড়ুনঃ
👉মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ শ্রমিকদের কম বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন।বিস্তারিতঃ
👉মালয়েশিয়ায় খুব দ্রুত আরও ৪০হাজার মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা।বিস্তারিতঃ
👉দারুণ খবরঃমালয়েশিয়ায় যেসকল প্রবাসী খাদ্য সংকটে আছে তাদের হাই কমিশনে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।জানুন বিস্তারিতঃ
তিনি নিয়োগকর্তা ও শ্রমিকদের কল্যাণের জন্য কারও কোন পরামর্শ থাকলে তাদের শ্রম বিভাগে যোগাযোগ করার অনুরোধ করেন।তিনি আরও বলেছেন যে কোনও পরামর্শ এদেশে কর্মসংস্থান আইনের সাপেক্ষে হওয়া উচিত। গুরুত্বপূর্ণভাবে, উভয় পক্ষের অধিকার এবং কল্যাণ সবসময় বজায় রাখতে হবে।
![]() |
| ছবিঃপ্রবাসি এক্সপ্রেস। |

0 মন্তব্যসমূহ