মালয়েশিয়ায় বৈধ ও অবৈধ সকল বিদেশী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিশ্চিত করবে সরকার।করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার বৈধ ও অবৈধ সকল বিদেশী কর্মীদের খুজে বের করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাবে সরকার।স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি হামজাহ জয়নুদ্দিন বলেছেন, আজ এ বিষয়ে বিভিন্ন এনফোর্সমেনট এজেন্সির (enforcement agencies) সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি জোহর পুলিশ কমান্ডের সদর দফতরে সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব তারা কোথায় রয়েছে এবং আমরা যখন তাদের খুঁজে বের করব তখন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।বিদেশী কর্মীদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রতিরোধে সরকারের পদক্ষেপের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন যে সিঙ্গাপুর কর্তৃপক্ষ ক্রাঞ্জি রোডে অবস্থিত বিদেশি শ্রমিকদের জন্য একটি হোস্টেল করোনা ভাইরাস ছড়িয়ে পরার একটি নতুন প্রধান এলাকা হিসেবে চিহ্নিত করেছে।এছাড়া আরও দুটি ভিন্ন অঞ্চলের ছয়টি হোস্টেলকে শনাক্ত করা হয়েছে।এই দুটি অঞ্চলের ১৯,৮০০ জন কর্মীর মধ্যে ১১৭ জনের করোনায় সংক্রমনের উপসর্গ পাওয়া গেছে।
আরও পড়ুনঃ
একই সময়ে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ যেসব অঞ্চলে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও বাহির হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে।যদিও ১৮ই মার্চ থেকে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ কার্যকর হওয়ার পর সেসব অঞ্চলে কেউ আটক হয়নি।যারা অবৈধ ভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় আনার চেষ্টা করে তাদেরকে সতর্ক করে বলেন যদি প্রশাসন তাদের শনাক্ত করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন আমাদের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী কোন মালয়েশিয়ান নাগরিকের সাহায্য ছাড়া তাদের মালয়েশিয়ায় অবৈধ ভাবে প্রবেশ সম্ভব না।হামজাহ আরও বলেন অভিবাসীদের অবৈধ ভাবে প্রবেশ ঠেকাতে এনফোর্সমেনট এজেন্সিগুলুকে আরও শক্তিশালী করা হবে।


0 মন্তব্যসমূহ