মালয়েশিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে চলছে লকডাউন।করোনা ভাইরাসের আতংকের মাঝেই ২০২জন রোহিঙ্গা নিয়ে নৌকা প্রবেশের সময় আটক করা হয়েছে।আটককৃতরা মুসলিম রোহিঙ্গা বলে ধারনা করা হচ্ছে।রবিবার মালয়েশিয়া সময় ভোর ৫টায় লাংকাওয়ির একটি দ্বীপ এর কাছাকাছি তাদের আটক করা হয়।
সমগ্র মালয়েশিয়া যখন করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই মানবপাচারকারীরা চেষ্টা করছে অবৈধ পথে লোক নিয়ে এসে টাঁকা কামানোর।মালয়েশিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, নৌকাটি মালয়েশিয়ার উপদ্বীপের পশ্চিম উপকূলে ল্যাংকাওয়ির হলিডে দ্বীপে বিলাসবহুল সমুদ্র সৈকত রিসোর্ট থেকে এক নটিক্যাল মাইলের কাছাকাছি পাওয়া গিয়েছিল।আটককৃত ২০২জনের মধ্যে ১৫২জন পুরুষ,৪৫জন মহিলা ও ৫জন শিশু।আটককৃতদের কেদাহ কোস্টগার্ডের সদর দফতরে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ
👉মালয়েশিয়ায় ১৪ই এপ্রিলের পরেও বাড়ানো হতে পারে লকডাউন সময়সীমা।পড়ুন বিস্তারিতঃ
👉দারুণ খবরঃমালয়েশিয়ায় যেসকল প্রবাসী খাদ্য সংকটে আছে তাদের হাই কমিশনে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।জানুন বিস্তারিতঃ
গ্রামবাসী ভোর ৫টার দিকে উপকুলে মানুষভর্তি একটি নৌকা দেখতে পেলে পুলিশকে খবর দেয় এবং পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়।অভিবাসীদের কয়েকজন পুলিশকে জানায় মানবপাচারকারিদের মধ্যে থেকে সমুদ্রে থাকাকালিন ৩জন পালিয়েছে। শরণার্থীদের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করার আগে তাদের আরও তদন্তের জন্য সমুদ্র অফিসে নিয়ে যাওয়া হয়েছিল।রোহিঙ্গাবাহী নৌকাটি কোথা থেকে এসেছিল সে সম্পর্কে জানতে পারেনি মালয়েশিয়া কর্তৃপক্ষ।ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে ১১৬জন রোহিঙ্গা নিয়ে বঙ্গোপসাগরে একটি নৌকা ডুবে গিয়েছিলো যেখানে ১৫জনে মৃত্যু হয়েছিলো।পাচারকারীরা সাধারণত বিদেশে উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে রোহিঙ্গাদের প্রলুব্ধ করে।
| ছবিঃ সংগৃহীত। |

0 মন্তব্যসমূহ