Ticker

6/recent/ticker-posts

দারুণ খবরঃমালয়েশিয়ায় যেসকল প্রবাসী খাদ্য সংকটে আছে তাদের হাই কমিশনে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।জানুন বিস্তারিতঃ

ছবিঃ সংগৃহীত।
মালয়েশিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে চলছে লকডাউন।যা ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে।লকডাউনে সকল কর্মক্ষেত্র বন্ধ থাকায় কর্মহীন হয়েছে পরেছে অনেক বাংলাদেশী।অনেকের কাছে নগদ টাঁকা না থাকায় খাদ্য সংকটে ভুগছেন।এছাড়াও ঘর থেকে বের হলেই সম্মুখীন হতে হচ্ছে জেল জরিমানার।লকডাউনের দ্বিতীয় ধাপে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে যে তারা মালয়েশিয়ায় বসবাসকারী সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে।এজন্য তারা প্রত্যেক দেশের দূতাবাসকে সহযোগিতা নিশ্চিত করার আহবান জানান।

যেসকল প্রবাসী খাদ্য সংকটে রয়েছে তাদেরকে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করার অনুরোধ জানান।খাদ্য সংকট নিরসনের লক্ষে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি নোটিশ প্রকাশ করেছে।নোটিশটি আপনাদের জন্য হুবুহু তুলে ধরা হলঃ

করোনা ভাইরাস(COVID-19) এর বিস্তার প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক MCO (Movement Control Order) ঘোষণার কারণে যে সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক খাদ্য সংকটে আছেন তাঁদেরকে লিংকে প্রদত্ত ফরম পূরণ করে হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হলো।
#লিঙ্কhttps://corona.bdhckl.gov.bd
#ফরম পূরণ করতে অসুবিধা হলে অনুগ্রপূর্বক যোগাযোগ করুন:
+৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১৩৬৩৩০১০৩, +৬০১১২৬৯৯১১৫০, +৬০১৭৬২৩২১৮৩, +৬০১৬৭৯০৭৪৩৪ এবং +৬০১২৪৩১৩১৫০ ।
#আমরা কাউকে অভুক্ত অবস্থায় থাকতে দিতে চাই না। এ মুহূর্তে চলাচল দুরূহ হলেও আমরা আপনাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে চাই।
#ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।
ধন্যবাদ।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।
সহযোগিতা পেতে উপরে উল্লেখিত লিংকে ক্লিক করে ফরমটি পূরণ করুন।যদি ফরমটি পূরণ করতে অসুবিধা হয় তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ