Ticker

6/recent/ticker-posts

মালয়েশিয়ায় খুব দ্রুত আরও ৪০হাজার মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা।বিস্তারিতঃ

মালয়েশিয়ার পুলিশের আইজিপি আব্দুল হামিদ এক সংবাদ সম্মেলনে বলেছেন,খুব দ্রুত ৪০হাজার মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বেশিরভাগ শ্রী পেতালিং মসজিদের তাবলীগ জামাতের সাথে জড়িত।কিছু তথ্য বিশ্লেষণ করা পাওয়া গেছে যাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।যে তথ্যগুলু বিশ্লেষণ করা হয়েছিলো রাজধানীর বুকিত আমানের সিআইডি প্রধান হুজির মোহাম্মদের নেতৃত্বে একটি টাস্কফোরসের মাধ্যমে যা কিনা ফৌজদারি তদন্ত বিভাগের(সিআইডি) আওতাধীন, আব্দুল হামিদ বদর বলেছিলেন।
মালয়েশিয়ার আইজিপি আব্দুল হামিদ বদর।
তিনি আরও বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ লোকজন ও স্থানকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।তিনি আরও বলেছেন সম্প্রতি শ্রী পেতালিং মসজিদে তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারী ১১হাজার সদস্যকে শনাক্ত করতেই এই তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে।শ্রী পেতালিং মসজিদে তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারী ১১হাজার মানুষের মধ্যে ৯৫ ভাগ মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ

👉মালয়েশিয়ায় লকডাউনের মাঝেই ২০২জন রোহিঙ্গা নিয়ে নৌকা প্রবেশে বাধা।probashi express

👉মালয়েশিয়ায় ১৪ই এপ্রিলের পরেও বাড়ানো হতে পারে লকডাউন সময়সীমা।পড়ুন বিস্তারিতঃ

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক আব্দুল হামিদ বলেন প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাবলীগ ইজতেমায় ১১হাজার অংশগ্রহণকারীদের বাড়ির ঠিকানা,ফোন নাম্বার ও পরিচয়পত্রের নাম্বার সহ সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।তিনি সকলকে আহবান জানান যাতে তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারীদের সাথে বৈষম্যমূলক আচরন না করা হয়।তদন্তকারি দল ইতোমধ্যেই তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারী যারা বিদেশে অবস্থান করছেন তাদের সম্পরকেও তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করছে।তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য ইমিগ্রেসনকে দিলে তাদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর পূর্বের তথ্যানুযায়ী বাংলাদেশীসহ কয়েকজন রোহিঙ্গাও এই তাবলীগ ইজতেমায় অংশগ্রহন করেছিল যাদের মধ্যে বেশিরভাগই নিজেদের আড়াল করে রেখেছে।পুলিশ তাদেরকে খুজে বের করার চেষ্টা করছে।মালয়েশিয়ার সবচেয়ে বড় বাজার সেলায়াং এ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ডিবিকেএল বেশ কয়েকবার অভিযান চালিয়ে প্রায় ৪০০জনকে আটক করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছিল।সেখান থেকে বাংলাদেশীসহ ১০ জনকে কোয়ারেনটাইনে পাঠিয়েছিলো।আটককৃতদের থেকে প্রাপ্ত তথ্য মতে তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারী আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।তাদের থেকে আরও মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ