Ticker

6/recent/ticker-posts

লকডাউন অমান্য করলেই ১হাজার রিংগিত জরিমানা।পড়ুন বিস্তারিতঃ

বুকিত আমান অভ্যন্তরীণ সুরক্ষা ও পাবলিক অর্ডার বিভাগের পরিচালক দাতু সেরি অ্যাক্রিল সানী আবদুল্লাহ সানী।
মালয়েশিয়ায় আজ ৮ই এপ্রিল বুধবার থেকে কেউ লকডাউন অমান্য করলেই ১হাজার রিংগিত জরিমানা করা হবে জানিয়েছে বুকিত আমান অভ্যন্তরীণ সুরক্ষা ও পাবলিক অর্ডার বিভাগের পরিচালক দাতু সেরি অ্যাক্রিল সানী আবদুল্লাহ সানী।তিনি বলেছেন জরিমানা করার দিন থেকে ১হাজার রিংগিত দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেকোনো অফিসে পরিশোধ করতে হবে।

তিনি আজ ৮ই এপ্রিল বুধবার বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা আজ থেকে ১হাজার রিংগিত জরিমানা নিয়ে একটি নোটিশ জারি করব।আমরা গত সপ্তাহে জরিমানা করার জন্য ফরম এবং ডকুমেন্ট পেয়েছি।তিনি বলেন রোড ব্লক গুলিতে জরিমানা করা হবে না।লকডাউন অমান্যকারীকে প্রথমে নিকটস্থ থানায় বা জেলা পুলিশ সদর দফতরে নেওয়া হবে এবং সেখানে জরিমানা করা হবে।লকডাউন অমান্যকারী অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আদালতে বিচার করা হবে।তিনি সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন লকডাউনকে কেউ হালকা ভাবে নিবেন না কারণ লকডাউন অমান্য করলেই ১হাজার রিংগিত জরিমানা দিতে হবে।একবার জরিমানা করা হবে তা কোনোভাবে মওকুফ করা হবে না।সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ অনুসারে বিচার করা হবে।

আরও পড়ুনঃ

👉মালয়েশিয়াতে লকডাউন সময়সীমা বাড়ানো হবে কিনা তা ১০ই এপ্রিল ঘোষণা করা হবে।probashi express
👉মালয়েশিয়ায় বৈধ ও অবৈধ সকল বিদেশী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য খুজে বের করবে সরকার।পড়ুন বিস্তারিতঃ

ইতোমধ্যেই লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে অনেককে।ফলে জেলহাজতেও বেড়ে গেছে কয়েদির সংখ্যা।এতে করে জেলহাজতে করনা ভাইরাসের সংক্রমন ঘটার সম্ভাবনা রয়েছে।গত রবিবার,প্রতিরক্ষামন্ত্রী দাতু সেরি ইসমাইল সাবরি  জাতীয় নিরাপত্তা কাউন্সিল স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে লকডাউন অমান্য কারীদের কারাগারে না পাঠানোর বিষয়ে কারা অধিদফতরের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ