Ticker

6/recent/ticker-posts

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশী আহত। probashi express

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশী আহত

প্রতীকী ছবি।

মালয়েশিয়ার জালান মহারাজালেলায় একজন ৩৫ বছর বয়সী প্রবাসী বাংলাদেশী তড়িঘড়ি করে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে গাড়ির ধাক্কায় আহত হয়।

কুয়ালালামপুর ট্র্যাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের (জেএসপিটি) প্রধান সহকারি কমিশনার জুলকফ্লি ইয়াহিয়া বলেছেন, বুধবার (১লা মার্চ) সকাল ১১ টার দিকে ৫৫ বছর বয়সী একজন চালক বিএমডব্লিউ গাড়ি নিয়ে সঠিক লেন ধরেই যাচ্ছিলেন। এসময় ওই প্রবাসী বাংলাদেশী হটাৎ করেই রাস্তা পার হবার চেষ্টা করলে গাড়িটি তাকে ধাক্কা দেয়।

এদিকে তার পাশে মালবাহী ট্রাক থাকায়  অন্যদিকে যেতে না পেরে চালক তার গাড়ি দিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। এতে ওই ব্যক্তিটি হাতে এবং কপালে আঘাত পায়। চালক তখন ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সহায়তা করে এবং তাকে কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এক্স-রে করার পরে জানা যায় হাতে এবং কপালে আঘাত পায় তবে কোন হাড় ভেঙ্গে যায়নি।

এসিপি জুলকফ্লি বলেছেন  "একই দিনে চিকিৎসা শেষে ভিকটিমকে ছাড় দেওয়া হয়েছিল।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ