Ticker

6/recent/ticker-posts

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন করোনা ভাইরাসে আক্রান্ত।probashi express

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।ছবিঃ সংগৃহীত। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার ঘোষণা করেছিলেন যে করোনায় আক্রান্ত হওয়ার কারনে  তিনি নিজে আইসোলেশন গ্রহণ করছেন।

তিনি টুইটারে একটি ভিডিও বার্তা পোস্ট করে বলেছেন যে,গত ২৪ ঘন্টা ধরে আমি করোনা ভাইরাসের লক্ষণগুলি হালকা অনুভুত করেছি এবং করোনা  ভাইরাসটির জন্য পরীক্ষায় ইতিবাচক ফলাফল এসেছে।তিনি লিখেছেন, "আমি এখন আইসলেশন গ্রহণ করছি , তবে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ভিডিও-কনফারেন্সের মাধ্যমে সরকারের ভুমিকায় নেতৃত্ব দিয়ে যাব।"

তিনি ভিডিও বার্তায় আরও বলেছেন যে,নিঃসন্দেহে আমি আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ জানাই।কারণ এই আধুনিক প্রযুক্তির মাধ্যমেই করোনা ভাইরাসের বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে আমার দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারব।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে জনসন, যার সঙ্গিনী কেরি সাইমন্ডস গর্ভবতী, তিনি বৃহস্পতিবার করোনা ভাইরাসের হালকা লক্ষণ অনুভুত করছিলেন এবং ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসারের ব্যক্তিগত পরামর্শে করোনা ভাইরাসের জন্য পরীক্ষা করেছিলেন।

মুখপাত্র আরও জানান, এনএইচএস কর্মীরা ১০ নম্বরে পরীক্ষা চালিয়েছিলেন।

জনসন তার ভিডিও বার্তায় ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্রিটেনের রাষ্ট্রীয় পরিচালিত জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) এর কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

ব্রিটেনে এ পর্যন্ত মোট ১১,৬৫৮জন করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং ৫৭৮ জন মারা গেছে।এই সপ্তাহের শুরুতে প্রিন্স চার্লস,তার বড় ছেলে এবং দ্বিতীয় রানী এলিজাবেথের উত্তরাধিকারী, ভাইরাসের পরীক্ষার পর ইতিবাচক ফলাফল এসেছে।

সরকার এই সপ্তাহে নিশ্চিত করেছে যে জনসন যদি অক্ষম হন তবে পররাষ্ট্রসচিব ডমিনিক রাব সাময়িকভাবে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ