Ticker

6/recent/ticker-posts

দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করলেন হিরো আলম।

দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছেন হিরো আলম। ছবিঃ তার ফেইসবুক থেকে নেওয়া। 
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে সারা বিশ্ব।বাংলাদেশেও  এর প্রভাব পরেছে।করোনার বিস্তার প্রতিরোধে সরকার ৪ই এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।এসময় টুকু সবাইকে ঘরে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।ফলে বিপদে পরেছে হতদরিদ্র মানুষগুলু।

দরিদ্রদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই।এবার এগিয়ে এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।তিনি নিজ জেলা বগুড়ার শেরপুর ও নন্দীগ্রামের ৫০০ দরিদ্র পরিবারের মাঝে চাল ডালসহ নিত্যপণ্য বিতরণ করেছেন।

তিনি বলেছেন তার সামর্থ্য অনুযায়ী তিনি যা পেরেছেন তাই করেছেন।তিনি আরও বলেছেন দুখিনী মানুষের পাশে আছি পাশে থাকব।তিনি সকল বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাত অনেক উপার্জন করেন কিন্তু দরিদ্র মানুষের উপকার করেন না।আল্লাহ সবাইকে এবার  দরিদ্রদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, সবাই এই সুযোগকে কাজে লাগান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ