Ticker

6/recent/ticker-posts

সদ্য পাওয়াঃমুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃসংগৃহীত

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা আজ বুধবার সোয়া চারটার দিকে মুক্তি পেয়েছেন।দুর্নীতির দায়ে ২৫মাস সাজা ভোগের পর মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন তিনি।

কারা কর্তৃপক্ষ বেলা ২তার একটু পরে তার মুক্তির ছাড়পত্র নিয়ে বঙ্গবন্দু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পৌছায়।তারপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেয়া হয়।

খালেদা জিয়াকে নিয়ে আসার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখ্রুল ইসলাম সহ দলের কয়েকজন সেনিয়র নেতা ও তার পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।করোনা ভাইরাসের কারনে দলের সকলকে ভিড় জমানো নিষেধ করা সত্তেও কয়েকশ নেতাকর্মী সেখানে ভিড় করেন।যার কারনে পুলিশ ও মির্জা ফফখ্রুল কে হ্যান্ড মাইকের মাধ্যমে দলের নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য অনুরুধ জানানো হয়।

খালেদা জিয়ার জামিনের জন্য আইনজীবীরা বার বার আবেদন করলেও তা না মঞ্জুর হয়।কিন্তু পরিবার থেকে মার্চের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তার মুক্তির আবেদন করা হয়।তার তিন সপ্তাহ পর সরকার শর্ত সাপেক্ষে তার সাজার কার্যকারিতা ছয় মাস স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

শর্তগুলু হল এই যে,তাকে এই ছয় মাস নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ