Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশে নতুন করে আরও ৩জন করোনায় আক্রান্ত।

করোনা ভাইরাস
করোনা ভাইরাস
দেশে এই নতুন ৩জন আক্রান্ত ব্যক্তি সহ মোট ১৭জন করোনায় আক্রান্ত হল।গতকালকেও এর সংখ্যা ছিল ১৪জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ ( আইইডিসিআর ) এর প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

আক্রান্ত ৩জন একই পরিবারের সদস্য।আক্রান্ত এই ৩জনের একজন ২২বছরের তরুণী,অন্যরা ৩২বছরের ও ৬৫বছরের পুরুষ।ইতালি ফেরত ব্যক্তির সংস্পর্শের কারনে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন যাদের হোম কোয়ারেনটেন এ থাকতে বলা হয়েছে তারা কেউই মানছেন না।তারা পরিবারের সদস্যদের সাথে মেলামেশা করছে।যারা এই নির্দেশ অমান্য করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে।

চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাস এ আক্রান্তের সংখ্যা ২লাখ ১৯হাজার ৩৮৫জন।তাদের মধ্যে সুস্থ হয়েছে ৮৫হাজার ৭৪৯জন এবং মারা গেছে ৮হাজার ৭৯০জন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ