| স্মার্টফোন,ট্যাবলেট ও ল্যাপটপ |
স্মার্টফোন,ট্যাবলেট এবং ল্যাপটপগুলি করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য আগের তুলনায় এখন আরও বেশি পরিষ্কার করা দরকার।আসুন জেনে নেই এগুলি পরিষ্কার রাখার কিছু সহজ টিপসঃ
দিনে কয়েকবার আপনার হাত ধুয়ার পাশাপাশি আপনার স্মার্টফোনটি পরিষ্কার করা উচিত এবং সাধারণ নিয়মে বলা যায় আপনার নিজেকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য আপনার ইলেক্ট্রনিক ডিভাইসগুলি সুরক্ষিত রাখা অপরিহার্য।
এটি আসলে বেশ সহজ।এতে আপনার প্রয়োজন হবে একটি আর্দ্র কাপড় ও আরেকটি শুকনো কাপড়।মনে রাখতে হবে স্মার্টফোন পরিষ্কার করার সময় শুধুমাত্র এর স্ক্রীন নয়,পুরু ডিভাইস টি ভালভাবে পরিষ্কার করতে হবে।
প্রথমে স্মার্টফোনের কভারটি খুলে এটি ভালোভাবে পরিষ্কার করুন।তারপর আর্দ্র কাপড়টি দিয়ে ফোনের সামনে,পিছনে এবং এর চারপাশে ভালোভাবে পরিষ্কার করুন।এর জন্য অল্প পরিমাণ সোপ বা বিশেষ ধরনের এলকোহল জাতীয় দ্রব্য ব্যবহার করা যেতে পারে।পরে শুকনো কাপড়টি দিয়ে ফোন টি মুছে ফেলুন।তবে ডিটারজেনট বা অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না।
পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন যেন পরিস্কারের তরল দ্রব্য ফোনের অডিও আউটপুট,বাটন বা চার্জের ছিদ্রে ঢুকে না যায়।তবে পরিস্কারের আগে অবশ্যই আপনার ডিভাইসগুলি বন্ধ করে নিন।ল্যাপটপের ক্ষেত্রে কীবোর্ডের পাশাপাশি স্ক্রীনটি ভালোভাবে পরিষ্কার করতে ভুলবেন না।
তবে মনে রাখবেন যে যদি আপনার ডিভাইসগুলি অন্য কেউ স্পর্শ করে তাহলে পুনরায় পরিষ্কার করতে হবে।

0 মন্তব্যসমূহ